April 19, 2026, 2:48 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

আইন-শৃঙ্খলা রক্ষায় পানছড়িতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট জোরদার

Reporter Name

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫। খাগড়াছড়ি প্রতিনিধি:

দেশব্যাপী সৃষ্ট সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট কার্যক্রম ও নিয়মিত টহল জোরদার করেছে।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, ক্রসিং ও রিক্রসিংয়ের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ তিনটি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে নিয়মিত ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অবৈধ তৎপরতা প্রতিরোধ করা যায়।

এদিকে সাম্প্রতিক সময়ে সংঘটিত ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত হামলাকারী ও সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্ন এলাকায় যানবাহন তল্লাশি জোরদারের পাশাপাশি সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিজিবি আরও জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে তারা সর্বদা বদ্ধপরিকর। পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে ভবিষ্যতেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা