April 19, 2026, 2:51 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

অবশেষে জামিনে মুক্ত আপোষহীন সাংবাদিক তানভীর শাহরিয়ার: উখিয়ায় স্বস্তির নিঃশ্বাস!

শাকুর মাহমুদ চৌধুরী

প্রকাশ ১০ অক্টোবর ২০২৫

শাকুর মাহমুদ চৌধুরী – স্টাফ রিপোর্টার
সাজানো মামলায় গ্রেফতার হওয়ার পর মুক্ত বাতাসে ফিরে এলেন উখিয়ার নির্ভীক কলমযোদ্ধা, স্বস্তি ফিরে এসেছে সাংবাদিক সমাজে ও তার সন্তানের হৃদয়ে। কক্সবাজারের উখিয়ার আপোষহীন কলম সৈনিক, নির্ভীক সাংবাদিক তানভীর শাহরিয়ার অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সাজানো ও মিথ্যা মামলায় কারাবন্দি থাকার পর আদালতের নির্দেশে তিনি মুক্তি পান। কারাগার থেকে বের হয়ে তিনি ফিরে আসেন প্রিয় উখিয়ার মাটিতে, ফিরে পান মুক্ত বাতাসের স্বাদ।

তানভীর শাহরিয়ারের মুক্তির খবরে উখিয়া জুড়ে ছড়িয়ে পড়ে স্বস্তি ও আনন্দের বার্তা। সহকর্মী সাংবাদিকদের চোখেমুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। তারা মনে করেন, একজন সত্যনিষ্ঠ সাংবাদিকের প্রতি অবিচার অবশেষে ন্যায়বিচারের কাছে পরাজিত হয়েছে।

তানভীর শাহরিয়ার দীর্ঘদিন ধরে উখিয়া-টেকনাফ অঞ্চলে সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করে আসছেন। তার সাহসী প্রতিবেদন বহু সময় অসাধু চক্রের বিরাগভাজন করে তোলে, যার ফলস্বরূপ তার বিরুদ্ধে দায়ের করা হয় একাধিক সাজানো মামলা। স্থানীয় সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ বলেছেন, তানভীর শাহরিয়ার একজন আপোষহীন সংবাদকর্মী। সত্য প্রকাশে তার কলম কখনো ভীত হয়নি। আমরা তার মুক্তিতে আনন্দিত এবং এই অবিচারের বিচার একদিন অবশ্যই ইতিহাসে লেখা থাকবে। এদিকে, মুক্তির পর নিজের ছোট্ট অবুঝ সন্তানকে বুকে জড়িয়ে ধরে আবেগে ভেঙে পড়েন তানভীর শাহরিয়ার। সেই সন্তানই যেন বাবার মুক্তিতে আবারও ফিরে পেয়েছে তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

উখিয়ার সাধারণ মানুষ ও সহকর্মীরা আশা প্রকাশ করেছেন- তানভীর শাহরিয়ার আবারও কলম হাতে তুলে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সত্য ও মানবতার পক্ষে কথা বলবেন আগের মতোই।
——————//////////////////////———————-

—কলমে
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া, কক্সবাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা