July 12, 2026, 11:34 pm
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, আড়াই ভরি স্বর্ণ ও ৩০ হাজার টাকা লুট/ লামার আজিজনগরে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের প্রাণহানি, শোকে স্তব্ধ স্বজনরা টানা বর্ষণে বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি: ৩০৯ মিমি বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, খুলেছে ২২০ আশ্রয়কেন্দ্র উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, আরেক সন্তান আশঙ্কাজনক অভিযুক্ত স্বামী পলাতক, পারিবারিক কলহের ইঙ্গিত এপিবিএনের রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস মহিলা মাদ্রাসায় মাটি চাপা পড়ে ৮ জন নিহত, আহত ৯ কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ লামায় নতুন কুঁড়ি স্পোর্টসের কিশোর ফুটবলারদের মাঝে জেলা প্রশাসকের উপহার ফুটবল বুট বিতরণ লামায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

দক্ষিণ চিন রাজ্যে জান্তা বাহিনীর এক মাসব্যাপী অভিযান প্রতিহত করার দাবি প্রতিরোধ বাহিনীর

Reporter Name

মাহবুব আলম মিনার ২ জুলাই ২০২৬( সূত্র- ইরাবতী)

মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় চিন রাজ্যে সামরিক জান্তা বাহিনীর এক মাসব্যাপী সামরিক অভিযান প্রতিহত করার দাবি করেছে প্রতিরোধ যোদ্ধারা।
চিন পিপলস আর্মি (সিপিএ) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, গত ১৬ মে জান্তা বাহিনী মাগওয়ে অঞ্চলের সাও টাউনশিপ হয়ে চিন রাজ্যের মিনদাত ও কানপেতলেত টাউনশিপে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে।
বিবৃতিতে বলা হয়, সিপিএ এবং তাদের মিত্র প্রতিরোধ বাহিনী কয়েক হাজার সরকারি সেনার এই অভিযান প্রতিহত করেছে। সংঘর্ষে জান্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত ও আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
সিপিএ অভিযানে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ এবং নিহত সেনাদের মরদেহের ছবিও প্রকাশ করেছে। তবে সংঘর্ষে প্রতিরোধ বাহিনীরও হতাহতের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে সংগঠনটি।
এদিকে, জান্তা বাহিনীর গোলাবর্ষণ, বিমান হামলা ও ড্রোন হামলা এখনও অব্যাহত রয়েছে। সিপিএর দাবি, এসব হামলায় শুধু প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান নয়, স্থানীয় জনবসতিও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এতে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনাও ঘটছে।
তবে প্রতিরোধ বাহিনীর এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা