April 19, 2026, 11:54 am
শিরোনাম :
মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি রামুতে রাতে দুই যুবক তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ, বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

Reporter Name

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃসারা দেশের ন্যায় বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চলে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাই-বাছাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মঈনউদ্দীন।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিচালনা কমিটির উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


তথ্য সংগ্রহ কার্যক্রম চলাকালে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মঈনউদ্দীন বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তথ্য যাচাই-বাছাই কার্যক্রম আজ থেকে আগামী সোমবার পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,
“স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিদের সহায়তা নেওয়া হচ্ছে, যাতে কোনো উপকারভোগী বাদ না পড়ে।”
পরীক্ষামূলক এই ফ্যামিলি কার্ড কর্মসূচির সফলতা বা ব্যর্থতা জানতে অপেক্ষা করতে হবে। আগামী ১০ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা