April 19, 2026, 1:43 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

সালাহউদ্দিন আহমেদের সঙ্গে লামা উপজেলা বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

Reporter Name

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
কক্সবাজার–১ সংসদীয় আসন (চকরিয়া–পেকুয়া) এর নির্বাচনী জনসভায় অংশগ্রহণ উপলক্ষে চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে আগমন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব সালাহউদ্দিন আহমদ।
এ উপলক্ষে বান্দরবান জেলা ধানের শীষ প্রার্থী রাজপুত্র সাচিং প্রুর পক্ষ থেকে লামা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির এই শীর্ষ নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীরা চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন নির্বাচনী প্রস্তুতি বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।
নেতাকর্মীরা তার আগমনকে কেন্দ্র করে দলের কর্মসূচিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান এবং নির্বাচনী জনসভা সফল করতে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা