July 30, 2026, 12:35 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

“লামা কেন্দ্রীয় জামে মসজিদে তারাবিহর হাফেজ নির্বাচন সম্পন্ন, প্রথম হাফেজ মোঃ ইব্রাহিম খলিল”

Reporter Name

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

লামা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র মাহে রমজানের তারাবিহ নামাজে কোরআন তেলাওয়াত সম্পন্ন করার উদ্দেশ্যে হাফেজ নির্বাচন ও ইন্টারভিউ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারীদের কোরআন হিফজ, তেলাওয়াত ও তাজবিদ দক্ষতার ভিত্তিতে বিজয়ীরা নির্বাচন করা হয়।
১ম স্থান অধিকার করেন হাফেজ মোঃ ইব্রাহীম খলিল (বলিয়ারচর, লামা সদর ইউনিয়ন)। তিনি লামা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কলিঙ্গা বিল এলাকায় অবস্থিত ইমাম বুখারী (রহ.) নূরানী তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। ইন্টারভিউতে সর্বোচ্চ নম্বর অর্জন করে তিনি হাফেজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
২য় স্থান অর্জন করেন হাফেজ মোঃ রাইহান উদ্দীন (পোকখালী, চকরিয়া)।
মসজিদ কর্তৃপক্ষ ও ইন্টারভিউ বোর্ড হাফেজদের শুদ্ধ তেলাওয়াত ও কোরআন হিফজের দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। সকলের পক্ষ থেকে তাদের জন্য দোয়া করা হয়েছে—আল্লাহ তাআলা যেন তাদের কবুল করেন এবং কোরআনের খেদমতে কবুলিয়াত দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা