July 30, 2026, 5:11 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

সাংবাদিকের মানবিক উদ্যোগে হারানো ষষ্ঠ শ্রেণির ছাত্র পরিবারের কাছে ফিরল

Reporter Name

১৪ ডিসেম্বর ২০২৫। সাংবাদিক মো. মোরশেদ আলম চৌধুরীর

মানবিক ও আন্তরিক উদ্যোগে হারিয়ে যাওয়া এক ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র অবশেষে তার পরিবারের কাছে নিরাপদে ফিরে এসেছে।

উদ্ধার হওয়া শিশুটির নাম মো. শাহাদাত হোসাইন (ষষ্ঠ শ্রেণি)। তার পিতা বেলাল উদ্দিন ও মাতা জান্নাত আরা। সে বান্দরবান জেলার আলীকদম উপজেলার শিভাতলী পাড়া এলাকার বাসিন্দ এবং শিভাতলী পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র (রোল নম্বর–১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে শিশুটি নিখোঁজ ছিল। পরে তাকে লামা উপজেলার ফাঁসিয়াখালী গুলিস্তান বাজার এলাকা থেকে নিরাপদ অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে সাংবাদিক মো. মোরশেদ আলম চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেন এবং একই সঙ্গে আইটিএন নিউজে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেন।

এ সময় সাংবাদিক মো. শাহনেওয়াজের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। তার সহযোগিতায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে শিশুটির পরিবারের কাছে দ্রুত খবর পৌঁছে দেওয়া সম্ভব হয়।

খবর পেয়ে আজ দুপুর ১২টার দিকে শিশুটির মা ও পরিবারের সদস্যরা গুলিস্তান বাজারে এসে উপস্থিত হন। সাংবাদিক মো. মোরশেদ আলম চৌধুরীর উপস্থিতিতে শিশুটিকে তার মা ও ভাইয়ের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত মা জান্নাত আরা বলেন, “আমার ছেলে তিন দিন ধরে নিখোঁজ ছিল। আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। আজ ছেলেটাকে ফিরে পেয়ে আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। সাংবাদিক ভাইদের আন্তরিক চেষ্টা না থাকলে হয়তো আমার ছেলেটাকে এত দ্রুত পেতাম না।”

সাংবাদিকদের এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। সচেতন মহলের মতে, মানবিক সাংবাদিকতার এমন দৃষ্টান্ত সমাজে ইতিবাচক বার্তা ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা