June 5, 2026, 7:04 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

সীমান্তে ওয়া বাহিনীর অভিযানে ৫০ লাখ ইয়াবা জব্দ, গাড়ি আটক ও গ্রেপ্তার ১

মাহবুব আলম মিনার

আন্তর্জাতিক ডেস্ক | ২১ সেপ্টেম্বর ২০২৫

মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি জব্দ করেছে ওয়া স্টেট ইউনাইটেড আর্মি (UWSA)। প্রায় ৫০ লাখ ইয়াবাসহ একটি গাড়ি জব্দ করা হয় এবং এক পাচারকারীকে আটক করে সংস্থাটির সদস্যরা।

সংস্থার মুখপাত্র উ নি ইয়ান জানিয়েছেন, গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পংপা-কিং শহরে যাওয়ার পথে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দাগুয়াং গ্রাম এলাকায় একটি TIGER ব্র্যান্ডের গাড়ি আটক করে UWSA-এর ৭৭৫তম ব্যাটালিয়নের টহল দল। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তের Bangge ও Luoshitang গ্রামের মাঝামাঝি এলাকায় তল্লাশির সময় পাচারকারীদের খুঁজে পায় তারা।

তল্লাশির সময় কিছু পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হলেও ৩৭ বছর বয়সী এক লিসু জাতিগোষ্ঠীর পুরুষকে আহত অবস্থায় আটক করা হয়। আটক গাড়ি থেকে ২৩ বস্তা ইয়াবা বড়ি জব্দ করা হয়, যার সংখ্যা দাঁড়ায় ৪৭ লাখ ৯০ হাজার—অর্থাৎ প্রায় ৫০ লাখ।

ওয়া বাহিনীর দাবি, পালিয়ে যাওয়া অন্য পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর মাত্র কয়েক দিন আগে (১৫ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ানমারসহ ২৩টি দেশকে মাদক উৎপাদন ও সরবরাহে জড়িত বলে উল্লেখ করেছিলেন। তিনি মিয়ানমার, আফগানিস্তান, বলিভিয়া, কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে মাদক দমন কার্যক্রমে ব্যর্থ রাষ্ট্র হিসেবেও চিহ্নিত করেছিলেন। তার ঘোষণার পরপরই এই বিপুল ইয়াবা জব্দের খবর সামনে এলো।

📸 ছবি: UWSA


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা