July 30, 2026, 12:36 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

লামায় অবৈধ বালু উত্তোলনে যুবকের কারাদণ্ড

Reporter Name

নজরুল ইসলাম (লামা, বান্দরবান)। ২৩ এপ্রিল ২০২৬

বান্দরবান জেলার লামা উপজেলার লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টি টি এন্ড ডি সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহাদাত নামে এক ব্যক্তিকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, এর আগে একই অপরাধে শাহাদাতকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে পুনরায় তিনি বড ট্রাক্টর নিয়ে নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসী বাধা দেয় এবং প্রশাসনকে বিষয়টি জানায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন, যা তার দায়িত্বশীলতা, সততা ও আইন প্রয়োগে দৃঢ় অবস্থানের প্রতিফলন। তার এমন সক্রিয় ভূমিকা অবৈধ বালু উত্তোলন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।
পরে প্রশাসন তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড প্রদান করে। স্থানীয়রা প্রশাসনের এ ধরনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা