July 30, 2026, 12:37 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

৫ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার পলাতক আসামি উখিয়ায় গ্রেফতার

Reporter Name

উখিয়া, ২৯ এপ্রিল ২০২৬। মোহাম্মদ নুর

কক্সবাজারের উখিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদু শুক্কুর (৪৫) গ্রেফতার হয়েছেন। তিনি উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার বাসিন্দা এবং আলী আহম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আবদু শুক্কুর দীর্ঘদিন ধরে একটি ডাকাতি মামলায় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে আত্মগোপনে ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি হয়েও তিনি বিভিন্ন এলাকায় গোপনে এবং কখনও প্রকাশ্যে চলাফেরা করছিলেন। এতে স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার এএসআই স্বদেশের নেতৃত্বে একটি চৌকস পুলিশি দল মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে।
অভিযানে হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি খালপাড় সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের জন্য নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সফলভাবে অভিযান পরিচালনা করে তাকে আটক করা সম্ভব হয়।
উখিয়া থানার দায়িত্বশীল একটি সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী উখিয়া থানার এমন কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা