July 12, 2026, 10:38 pm
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, আড়াই ভরি স্বর্ণ ও ৩০ হাজার টাকা লুট/ লামার আজিজনগরে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের প্রাণহানি, শোকে স্তব্ধ স্বজনরা টানা বর্ষণে বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি: ৩০৯ মিমি বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, খুলেছে ২২০ আশ্রয়কেন্দ্র উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, আরেক সন্তান আশঙ্কাজনক অভিযুক্ত স্বামী পলাতক, পারিবারিক কলহের ইঙ্গিত এপিবিএনের রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস মহিলা মাদ্রাসায় মাটি চাপা পড়ে ৮ জন নিহত, আহত ৯ কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ লামায় নতুন কুঁড়ি স্পোর্টসের কিশোর ফুটবলারদের মাঝে জেলা প্রশাসকের উপহার ফুটবল বুট বিতরণ লামায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

মাসিক কল্যাণ সভা, বদলিজনিত কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

Reporter Name

মাহবুব আলম মিনার। ২৮ জুন ২০২৬

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ মাসিক কল্যাণ সভা ও বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার শেখ মো. জিয়াউল ইসলামসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।
সভায় অধিনায়ক সদস্যদের বিভিন্ন সমস্যা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। বাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান জোরদার করা এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।
পরে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের প্রশংসা করা হয়। তিনি বলেন, বিদায়ী কর্মকর্তা একজন দক্ষ, চৌকস ও মেধাবী পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করে তাকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।
এর আগে মাসিক কল্যাণ সভা শুরুর পূর্বে অধিনায়ক যানবাহন শাখা, বেতার কক্ষ, মেস, অস্ত্রাগার এবং সদস্যদের ব্যারাক পরিদর্শন করেন। শেষে তিনি সকল কর্মকর্তা ও সদস্যের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা