July 12, 2026, 10:39 pm
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, আড়াই ভরি স্বর্ণ ও ৩০ হাজার টাকা লুট/ লামার আজিজনগরে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের প্রাণহানি, শোকে স্তব্ধ স্বজনরা টানা বর্ষণে বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি: ৩০৯ মিমি বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, খুলেছে ২২০ আশ্রয়কেন্দ্র উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, আরেক সন্তান আশঙ্কাজনক অভিযুক্ত স্বামী পলাতক, পারিবারিক কলহের ইঙ্গিত এপিবিএনের রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস মহিলা মাদ্রাসায় মাটি চাপা পড়ে ৮ জন নিহত, আহত ৯ কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ লামায় নতুন কুঁড়ি স্পোর্টসের কিশোর ফুটবলারদের মাঝে জেলা প্রশাসকের উপহার ফুটবল বুট বিতরণ লামায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে লামায় এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে ইউএনও

Reporter Name

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধি | ২ জুলাই ২০২৬

সারা দেশের ন্যায় বান্দরবানের লামায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এ উপলক্ষে লামার সরকারি মাতামুহুরি কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে তিনি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা পরিচালনার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় তিনি কেন্দ্র সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেন।

কেন্দ্র সূত্রে জানা যায়, সরকারি মাতামুহুরি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৭৩৩ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৭১০ জন এবং অনুপস্থিত ছিল ২৩ জন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, “পরীক্ষার্থীদের জন্য নিরাপদ, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।”

পরিদর্শনকালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা