June 5, 2026, 7:06 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

বান্দরবানে ইজিবাইক চালক হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার

মোরশেদ আলম চৌধুরী

মোরশেদ আলম চৌধুরী স্টাফ রিপোর্টা বান্দরবান

বান্দরবানের রোয়াংছড়িতে ইজিবাইক চালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) হত্যার ঘটনায় রাজন্ত তঞ্চঙ্গ্যাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাসস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার রাজন্ত তঞ্চঙ্গ্যা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি পূর্ণবাসন পাড়ার চন্দ্র কুমার তঞ্চঙ্গ্যার ছেলে।

পুলিশ জানায়, নিহত অমন্ত তঞ্চঙ্গ্যার কাছ থেকে রাজন্ত ৩৫ হাজার টাকা ধার নেন। টাকা পরিশোধের চাপ দিলে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। গত ১৫ সেপ্টেম্বর রাতে কথা কাটাকাটির একপর্যায়ে রাজন্ত বাঁশ ও গাছের লাঠি দিয়ে অমন্তকে পিটিয়ে হত্যা করে। পরে লাশ তারাছা খালে ভাসিয়ে দেয়।

পরদিন সাঙ্গু নদী থেকে অমন্তের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন্ত হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় রোয়াংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা