June 5, 2026, 7:51 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

মাহবুব আলম মিনার

মাহবুব আলম মিনার – সম্পাদক আই টি এন নিউজ

রবিবার, ১২ অক্টোবর ২০২৫

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে ভয়াবহ মাইন বিস্ফোরণে নায়েক মোহাম্মদ আকতার নামে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

রবিবার সকালে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা বাইশফাঁড়ি সীমান্তে টহলরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, টহল দলটি ৪০ ও ৪১ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে মাইন বিস্ফোরণ ঘটে।

গোয়েন্দা সূত্র জানায়, ঘটনাস্থল সংলগ্ন মিয়ানমারের আরাকান আর্মির নিয়ন্ত্রিত অংজান ক্যাম্প এলাকায় পূর্বে পুঁতে রাখা ল্যান্ডমাইন থেকেই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।

আহত বিজিবি সদস্যকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে রামু সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন,

> “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয় গণমাধ্যম কর্মী ও সচেতন মহলের অভিযোগ— আরাকান আর্মি নামের এই সন্ত্রাসী ও বিদ্রোহী গোষ্ঠী সীমান্ত লঙ্ঘন করে মাইন পুতে রেখে পালিয়ে যাওয়া একটি আন্তর্জাতিক অপরাধ। তাদের দ্রুত দমন করা জরুরি বলে মনে করেন তারা।

স্থানীয়রা আরও জানান, স্বাধীন রাষ্ট্র গঠনের ব্যর্থ প্রচেষ্টায় থাকা এই মং বাহিনী তথা আরাকান আর্মির সদস্যরা সীমান্তের ভেতরে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে সীমান্ত জনপদের মানুষের জীবনযাত্রা মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

উল্লেখ্য, মিয়ানমারের সীমান্ত ঘেঁষা নাইক্ষ্যংছড়ির এই এলাকাগুলোতে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর সংঘর্ষের কারণে পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। এর আগে একই সীমান্তে মাইন বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানি ঘটেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা