April 21, 2026, 10:00 am
শিরোনাম :
বান্দরবান মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২ নরসিংদীতে সারা দেশের বন্ধ জুটমিল গুলো চালু করতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

নরসিংদীর পাঁচ আসনেই মরিয়া বিএনপি জামায়াত

Reporter Name

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি। ৩১ ডিসেম্বর ২০২৫

নরসিংদীতে জমে উঠেছে নির্বাচনি কর্মযজ্ঞ। ঘরোয়া উঠান বৈঠক আর সভা-সমাবেশের মধ্য দিয়ে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। প্রসঙ্গত, একসময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল নরসিংদীর পাঁচটি আসনই। কিন্তু ২০০৮ থেকে ২০২৪ সাল আসনগুলো আওয়ামী লীগের দখলে ছিল। এবার পরিবর্তিত পরিস্থিতিতে পুরোনো দুর্গ ফিরে পেতে চাইছে বিএনপি। তাই পাড়ামহল্লা থেকে শুর করে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম বা চরাঞ্চলগুলোতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বিএনপি। একইভাবে আসনগুলো দখলে নিতে মরিয়া জামায়াতে ইসলামীও। দলটি তাদের প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়ে তৎপরতা চালাচ্ছে। মাঠের তথ্যানুযায়ী, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে পাঁচটি আসনেই বিএনপি ও জামায়াতের মধ্যে লড়াই হবে। যদিও মাঠে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, এনসিপিসহ অন্য কয়েকটি দলের প্রার্থীরা।
নরসিংদী-১ (সদর) : এ আসনে বিএনপি থেকে লড়ছেন হেভিওয়েট নেতা দলটির যুগ্ম মহাসচিব, সাবেক এমপি, জেলা বিএনপির সভাপতি খায়রল কবির খোকন। জামায়াত থেকে লড়ছেন মো. ইব্রাহিম ভূঁইয়া। এ ছাড়া এনসিপি থেকে আবদুল্লা আল ফয়সাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা শওকত হোসাইন সরকার, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহমুদুল হক ভূঁইয়া প্রার্থী হিসেবে তৎপর রয়েছেন।
নরসিংদী-২ (পলাশ) : এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন হ্যাভিওয়েট নেতা দলটির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুুল মঈন খান। এ আসনে মঈন খানের বিজয় অনেকটা নিশ্চিত বলে এলাকাবাসী মনে করেন।
জামায়াতে ইসলামী থেকে লড়ছেন জেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ মো. আমজাদ হোসেন, এনসিপি থেকে সারোয়ার তুষার, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার মহসিন আহমেদ, খেলাফত মজলিশ থেকে মোহাম্মদ মহিউদ্দিন জামিল।
নরসিংদী-৩ (শিবপুর) : এবারের নির্বাচনে বিএনপি থেকে লড়ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান কাউছার।
বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক এলজিআরডি মন্ত্রী প্রয়াত আবদুুল মান্নান ভূঁইয়ার স্মৃতি ধরে রাখতে এ আসন থেকে মান্নান ভূঁইয়া স্মৃতি পরিষদের আহ্বায়ক ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) : এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম।
নরসিংদী-৫ (রায়পুরা) : এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় বিজ্ঞাপন ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। জামায়াতে ইসলামীর প্রার্থী জাহাঙ্গীর আলম। এ ছাড়া ইসলামী আন্দোলনের মো. বদরজ্জামানও প্রার্থী। এ আসনে বিএনপির প্রার্থীর সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয়দের ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা