April 21, 2026, 9:58 am
শিরোনাম :
বান্দরবান মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২ নরসিংদীতে সারা দেশের বন্ধ জুটমিল গুলো চালু করতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

নরসিংদীর পাঁচদোনায় ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত

Reporter Name

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি। ২০ ডিসেম্বর ২০২৫

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডিমবাহী ভ্যানগাড়ি চালক মো. রস্তম আলী (৪০) নিহত হয়েছেন। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের সাকুরার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রস্তম আলী নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ভ্যানগাড়ি চালক মো. রস্তম আলী পাঁচদোনার আড়ত থেকে ডিম বোঝাই করে ঘোড়াশাল যাচ্ছিলেন। ১২টা ৪০ মিনিটের দিকে আঞ্চলিক সড়কের সাকুরার মোড়ে পৌঁছার পর সামনে থেকে আসা এক দ্রতগামী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যান চালক রস্তমের মৃত্যু হয়। এছাড়া ডিমবাহী ভ্যানগাড়িটিও দুমড়ে-মুচড়ে যায়।

উপস্থিত স্থানীয় লোকজন এ ঘটনা মাধবদী থানায় জানালে উপপরিদর্শক শাহীন সরকার ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠান তিনি। এরই মধ্যে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁর লাশ শনাক্ত করেন।

মাধবদী থানার উপপরিদর্শক শাহীন সরকার বলেন, ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ও চাপা পড়ে ভ্যানচালক রস্তমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা