June 5, 2026, 7:08 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার উখিয়ায় বিজিবির অভিযানে ১০ হাজার পিস উদ্ধার

মাহবুব আলম মিনার

★কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে মালিকবিহীন ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

★সীমান্তে মাদক চোরাচালানে নতুন কৌশল এবার জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা।

বিস্তারিত সংবাদ

মাহবুব আলম মিনার
১৩ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে পালংখালী বিওপি’র বিশেষ টহলদল সীমান্তবর্তী কাটাখাল এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, মিয়ানমারের দিক থেকে এক ব্যক্তি জেলের বেশে ঘাড়ে ঝাঁকি জাল নিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তার দিকে অগ্রসর হলে ওই ব্যক্তি দ্রুত জাল ফেলে নাফনদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে জালে রাখা একটি প্যাকেট থেকে নীল রঙের বায়ুরোধী ১ কাটে মোট ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার পর আশপাশে চিরুনি অভিযান চালালেও ওই পাচারকারীকে আর খুঁজে পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “ফরিদপাড়ার সীমান্ত ঘেঁষে এই পাচারচেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা