April 21, 2026, 9:55 am
শিরোনাম :
বান্দরবান মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২ নরসিংদীতে সারা দেশের বন্ধ জুটমিল গুলো চালু করতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

জালিয়াপালংয়ের গর্ব শারমিকা শাহরিন পলি: গ্রামের স্বপ্ন ছুঁলো এমবিবিএসের ভর্তির সাফল্য

Reporter Name

মাহবুব আলম মিনার। ১৪ ডিসেম্বর ২০২৫

উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আনন্দের ঢেউ বইছে। এলাকার কন্যাসন্তান শারমিকা শাহরিন পলি ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত ২০২৬ সালের এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজ গ্রামকে উপহার দিয়েছেন গর্বের এক অনন্য মুহূর্ত। তার এই অর্জনের খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পরিবার থেকে শুরু করে পুরো এলাকাজুড়ে।

একজন গ্রামবাংলার মেয়ের চিকিৎসক হতে পড়ার সুযোগের এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়—এটি সমাজ বদলের এক শক্ত বার্তা। এ প্রসঙ্গে লিখক ও সাংবাদিক মাহবুব আলম মিনার বলেন, “গ্রামের মেয়েরা যখন শিক্ষার যে কোনো স্তরে জয়ী হয়, তখন সেই সাফল্য পুরো গ্রামের সঙ্গে এক অদৃশ্য ভালোবাসার বন্ধন তৈরি করে। বিশেষ করে একজন মেয়ে যখন চিকিৎসক হয়, তখন সে শুধু নিজের পরিবার নয়—গ্রাম, সমাজ এবং দেশকেই সেবার আলোয় আলোকিত করে।”

জালিয়াপালং ইউনিয়নের ইতিহাসেও এই অর্জন একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

এর আগে ইউনিয়নের প্রথম এমবিবিএস চিকিৎসক হিসেবে রবিউল ইসলাম রবি বর্তমানে উখিয়া সরকারি হাসপাতালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং কোটবাজারের অর্জিন হাসপাতালে ব্যক্তিগত চেম্বারের মাধ্যমে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন।

একইভাবে ইনানীর মাওলানা নুরুল্লাহ সাহেবের কন্যা তামান্না খানম দেশের সুনামধন্য একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে এলাকার জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার নিজ গ্রামে এমবিবিএস পড়তে ভার্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন আশার আলো জ্বালালেন শারমিকা শাহরিন পলি।

শারমিকার এই ভর্তি পরীক্ষার উত্তীর্ণ সাফল্যের পেছনে রয়েছে পরিবার ও এলাকার মানুষের দোয়া, ত্যাগ ও নিরন্তর প্রেরণা। তার বাবা এসএম জসিম উদ্দিন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার মেয়ে ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করবে—এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। কেউ চিরদিন বেঁচে থাকে না, কিন্তু সেবার মাধ্যমে যে সওয়াব অর্জিত হয়, তা আজীবনের জন্য থেকে যায়।” তিনি মেয়ে যাতে একদিন ডাক্তার হতে পারে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

শারমিকা শাহরিন পলির ভর্তি সুযোগের এই অর্জন জালিয়াপালংয়ের প্রতিটি কন্যার জন্য এক সাহসী স্বপ্নের নাম—যা বলে দেয়, সুযোগ ও দৃঢ় সংকল্প থাকলে গ্রাম থেকেই গড়ে ওঠবে আগামীর আলোকিত চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা