April 17, 2026, 6:32 am
শিরোনাম :
ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি রামুতে রাতে দুই যুবক তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ, বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন পাহাড়ি জীবনের ঐতিহ্য: লাউ থেকে তৈরি প্রাকৃতিক পানির কলসি উখিয়ার গর্ব, প্রবীণ সাংবাদিক এইচ এম এরশাদ আর নেই- সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আ. মালেক নিহত, মৃত্যুর খবরে আইটিএন নিউজ পরিবার শোকাহত!

Reporter Name

শাকুর মাহমুদ চৌধুরী (উখিয়া), কক্সবাজার:

কক্সবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেন্টমার্টিনের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক আব্দুল মালেক (৩২) নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজার দরগাহপাড়া এলাকায় মহাসড়কে সিএনজি অটোরিকশা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আব্দুল মালেক সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা এবং মৃত আলী হোসেনের পুত্র। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় জনজীবন, পর্যটন ও মানবিক বিষয়ক কন্টেন্ট তৈরির জন্য পরিচিত ছিলেন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, মালেক কক্সবাজার সদরের ঝিলংজা এলাকায় বোনের বাসা থেকে জরুরি কাজে রামু গিয়েছিলেন। রামু থেকে ফেরার পথে ঝিলংজার খরুলিয়ার দরগাহপাড়া মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ট্রাফিক সার্জেন্ট পারভেজ জানান, রামু থেকে কক্সবাজারমুখী একটি সিএনজি এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল-এ পাঠানো হয়। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, পলাতক ট্রাকটিকে শনাক্তে অভিযান চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

আব্দুল মালেকের অকাল মৃত্যুতে সেন্টমার্টিন ও টেকনাফ অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী সাংবাদিক ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা