শাকুর মাহমুদ চৌধুরী, (উখিয়া) কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়া উপজেলা সদর বৃহত্তর রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমানের আম্মাজান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড়ভাবে চিকিৎসা চলছে।
এদিকে মায়ের অসুস্থতার খবরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান উখিয়া উপজেলাসহ রাজাপালং ইউনিয়নের সর্বস্তরের জনগণ, শুভানুধ্যায়ী ও আত্মীয়-স্বজনদের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন। তিনি বলেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। মহান আল্লাহ তায়া’লা যেন তাকে এই জটিল ও কঠিন রোগ থেকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকাবাসীও তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তারা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, যেন তিনি দ্রুত আরোগ্য লাভ করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং দীর্ঘায়ু লাভ করেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে, যাতে মহান আল্লাহ তায়া’লা তার ওপর রহমত বর্ষণ করে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন।