June 5, 2026, 7:52 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার

মাহবুব আলম মিনার

 

মাহবুব আলম মিনার – সম্পাদক আই টি এন নিউজ

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ |

কক্সবাজারের উখিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বালুখালী ও পালংখালী বিওপি সংলগ্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল বালুখালী ও পালংখালী এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে সাতটার দিকে টহল দল মিয়ানমার দিক থেকে দুইজনকে নৌকাযোগে আসতে দেখে ধাওয়া করে। এতে একজন মিয়ানমারের দিকে পালিয়ে যায় এবং অপরজন তার ব্যাগ ফেলে পালিয়ে যায়। অন্যদিকে পালংখালী সীমান্তে ধাওয়ার মুখে আরও দুইজন চোরাকারবারী তাদের বহনকৃত ব্যাগ ও হাসুয়া ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে উভয় স্থানে তল্লাশি চালিয়ে লাল গামছায় মোড়ানো ১০ কাট ও ঝুড়ির ভেতর রাখা আরও ৫ কাট ইয়াবা পাওয়া যায়। মোট ১৫ কাট থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতভর চিরুনি অভিযান চালালেও পালিয়ে যাওয়া চোরাকারবারীদের আটক করা যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা