April 19, 2026, 6:57 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

লামায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য

মাহবুব আলম মিনার

মাহবুব আলম মিনার – সম্পাদক আই টি এন নিউজ

১৩ অক্টোবর ২০২৫

বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে শ্বশুরের হাতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শ্বশুর মনির হোসেন (৫৫) মৃত সাহেব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে মনির হোসেন তার পুত্রবধূ দিলোয়ারা আক্তার সাকিলা (২০) — স্বামী রুবেলের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। দীর্ঘদিন লজ্জা ও ভয় থেকে ঘটনাটি গোপন রাখলেও, পরে স্বজনদের সহযোগিতায় সাকিলা বিষয়টি প্রকাশ করেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী সাকিলা জানান, “ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের কারণে আমি বিষয়টি প্রকাশ করতে দ্বিধায় ছিলাম। কিন্তু অপরাধ ঢেকে রাখলে তা আরও বাড়বে— এই বিশ্বাস থেকে আমি আইনগত পথে যেতে বাধ্য হয়েছি।”

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পিতা ও পুত্রবধূর মধ্যে সম্পর্ক গুরুতর অপরাধ বলে গণ্য হয়। শরীয়াহ অনুযায়ী, এমন ঘটনার পর ভুক্তভোগী নারী স্বয়ংক্রিয়ভাবে স্বামীর থেকে বিচ্ছিন্ন বলে বিবেচিত হন।

এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে লামা থানার অফিসার ইনচার্জের ফোনে যোগাযোগ করা হলে থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা