April 19, 2026, 3:54 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১১তে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৪

Reporter Name

মোহাম্মদ নুর, উখিয়া প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১১তে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গাসহ মোট চারজন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল প্রায় ৪টার দিকে ক্যাম্পের সি/১৪ ব্লকে সৈয়দ মিস্ত্রির দোকানের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের বিরোধকে কেন্দ্র করে দুই রোহিঙ্গার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে তা হাতাহাতিতে রূপ নেয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাঙালি তৈয়ব মিয়া (৩০) ও সাইফুল ইসলাম (২৭) পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তারাও হামলার শিকার হয়ে আহত হন।

আহতদের মধ্যে তৈয়ব মিয়া ও সাইফুল ইসলামকে দ্রুত কুতুপালংস্থ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই রোহিঙ্গাকে ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে চার রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ এপিবিএন সদস্যরা ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, “পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

স্থানীয় প্রশাসন ক্যাম্প এলাকায় উত্তেজনা প্রশমনে নজরদারি জোরদার করেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা