April 19, 2026, 12:14 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

রাজার ছেলে রাজা নয়, যোগ্যতাই হবে নেতৃত্বের মাপকাঠি’—গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

Reporter Name

মাহবুব আলম মিনার | কক্সবাজার ২ ফেব্রুয়ারী ২০২৬

রাজনৈতিক সংস্কার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বংশানুক্রমিক রাজনীতির অবসান ঘটিয়ে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তোলাই তাদের লক্ষ্য। তিনি বলেন, “রাজার ছেলে রাজা হবে—এই রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। যার যোগ্যতা আছে, সেই হবে এই দেশের সেবক।”
তিনি আরও বলেন, একজন রিকশাচালকের মেধাবী সন্তানও যেন বিকশিত হয়ে ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে—এমন বাংলাদেশ গড়াই জামায়াতের স্বপ্ন।
ন্যায়বিচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ইনসাফ কায়েম হওয়ার অর্থ হলো—একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে শাস্তি পাবে, রাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাকেও একই শাস্তির আওতায় আসতে হবে। আইনের চোখে সবাই সমান—এমন একটি বাংলাদেশ গড়তে চান বলেও তিনি জানান।
গণভোট প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমির বলেন, জুলাইয়ের গণআকাঙ্ক্ষাকে ধারণ করার নামই হচ্ছে ‘হ্যাঁ’। তিনি বলেন, “অনেকে শুরুতে ‘না’ বলেছে, কিন্তু এখন জাতির চাপে ধীরে ধীরে ‘হ্যাঁ’ বলতে শুরু করেছে। এই ‘হ্যাঁ’ যেন শুধু মুখের কথা না হয়ে বুকের কথা হয়—এই কামনাই করি।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার যারা ‘না’-এর পক্ষে দাঁড়াবে, জাতি তাদের হিসাব ভালোভাবেই বুঝে নেবে। ডা. শফিকুর রহমান বলেন, “‘হ্যাঁ’ মানে আজাদী, আর ‘না’ মানে গোলামী।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের হাতে দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। একইভাবে তিনি কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম এবং কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী নুর আহমদ আনোয়ারীর হাতেও দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।
এর আগে সকালে মহেশখালীতে আয়োজিত জনসভায় তিনি কক্সবাজার-2 আসনের সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান আযাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।
জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে জামায়াত আমির একযোগে এগিয়ে এসে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি নতুন, ন্যায়ভিত্তিক ও মর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা