July 12, 2026, 10:38 pm
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, আড়াই ভরি স্বর্ণ ও ৩০ হাজার টাকা লুট/ লামার আজিজনগরে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের প্রাণহানি, শোকে স্তব্ধ স্বজনরা টানা বর্ষণে বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি: ৩০৯ মিমি বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, খুলেছে ২২০ আশ্রয়কেন্দ্র উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, আরেক সন্তান আশঙ্কাজনক অভিযুক্ত স্বামী পলাতক, পারিবারিক কলহের ইঙ্গিত এপিবিএনের রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস মহিলা মাদ্রাসায় মাটি চাপা পড়ে ৮ জন নিহত, আহত ৯ কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ লামায় নতুন কুঁড়ি স্পোর্টসের কিশোর ফুটবলারদের মাঝে জেলা প্রশাসকের উপহার ফুটবল বুট বিতরণ লামায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

প্রবীণ শিক্ষাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন ও হাজারো ছাত্র-ছাত্রীর প্রিয় শিক্ষক

Reporter Name

মাহবুব আলম মিনার। ২৭ জুন ২০২৬

আলহাজ্ব মাওলানা বদিউল আলম (দাঃবাঃ)
নাম: আলহাজ্ব মাওলানা বদিউল আলম (দাঃবাঃ)
পিতা: মরহুম আলহাজ্ব ওমর আলী (রহমাতুল্লাহি আলাইহি)
দাদা: মরহুম আলহাজ্ব আব্দুল কাদের মাতাব্বর (রহমাতুল্লাহি আলাইহি)
আলহাজ্ব আব্দুল কাদের মাতাব্বর (রহ.)-এর জ্যেষ্ঠ পুত্র ছিলেন আলহাজ্ব ওমর আলী (রহ.) এবং তাঁরই জ্যেষ্ঠ সন্তান হলেন প্রবীণ শিক্ষাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, হাজারো ছাত্র-ছাত্রী গড়ার কারিগর, আলহাজ্ব মাওলানা বদিউল আলম (দাঃবাঃ)।
শিক্ষাজীবন
তিনি ১৯৬৬ সালে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা থেকে ফাযিল (ডিগ্রি) সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৬৭ সালে জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে তাকমিল (দাওরায়ে হাদিস) সম্পন্ন করে সনদ অর্জন করেন।
শিক্ষকতা জীবন
১৯৬৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা ৩৭ বছর অত্যন্ত সুনাম, সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁর হাত ধরে গড়ে উঠেছে হাজার হাজার শিক্ষার্থী, যারা আজ দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তিনি নিম্নোক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতা করেন—
১. কক্সবাজার পেশকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৬৮ সালে প্রথম নিয়োগপ্রাপ্ত)
২. বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কক্সবাজার সদর
৩. সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উখিয়া, কক্সবাজার
৪. ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উখিয়া, কক্সবাজার
৫. রুপপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইনানী, উখিয়া, কক্সবাজার
অবসর গ্রহণ: ২০০৫ সালে সরকারি চাকরি থেকে সম্মানজনক অবসর গ্রহণ করেন।
ইমামতি
শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে বিভিন্ন জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য—
বদরম মোকাম জামে মসজিদ, কক্সবাজার
বাহারছড়া জামে মসজিদ, কক্সবাজার
অলিবখস জামে মসজিদ, দক্ষিণ নিদানিয়া, ইনানী, উখিয়া, কক্সবাজার
সামাজিক ও সাংগঠনিক জীবন
সাবেক সহ-সভাপতি, খেলাফত মজলিস বাংলাদেশ, কক্সবাজার জেলা।
সভাপতি, ইনানী মুঈনুল ইসলাম মাদ্রাসা শূরা কমিটি।
বর্তমান জীবন
দীর্ঘ কর্মময় জীবনের পরও তিনি অবসরকে বিশ্রামের সময় হিসেবে নেননি। সুযোগ পেলেই পবিত্র কুরআন ও হাদিস অধ্যয়নে নিজেকে নিয়োজিত রাখেন। জ্ঞানচর্চা, দ্বীনের খেদমত এবং মানুষ গড়ার আদর্শে তিনি আজও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আল্লাহ তাআলা তাঁকে সুস্থতা, নেক হায়াত (হায়াতে তয়্যিবা) এবং দ্বীনের খেদমত করার আরও তাওফিক দান করুন। আমীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা