মাহবুব আলম মিনার
রবিবার ১২ অক্টোবর ২০২৫ ইং
বিস্তারিত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ৩য় শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বরিবার (১২ অক্টোবর) বেলা ১১ টার সময় বাইশারী ইউনিয়নের বাইশারী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১ টার সময় বাইশারী বাজারের পশ্চিম পাশের দাখিল মাদ্রাসার সামনে উম্মে সালমা (১০) রাস্তায় হেটে যাওয়া পথে স্হানীয় সিএনজি চালক ভচক দে (২২) পিতা সুজন দে ওই ছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে বাইশারী ঈদগড় সড়কের পশ্চিম পাশের জঙ্গলে নিয়ে যায়। পরে শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উম্মে সালমা (১০) কে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সিএনজি গাড়িটি পুলিশে হস্তান্তর করেন। উম্মে সালমা বাইশারী ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড হলদিয়া শিয়া গ্রামের মোহাম্মদ বেলালের মেয়ে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে মোটোফোনে কল দেওয়া হলে তিনি জানান, “ঘটনার খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গেছে। সিএনজি টি তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।