April 19, 2026, 3:59 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

নরসিংদী বেলাব থানার এক পুলিশ সদস্য চেকপোষ্টের নামে পরিবহন চালককে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে অমানুষিক নির্যাতনের অভিযোগ

Reporter Name

নরসিংদী জেলা প্রতিনিধি। ২ মার্চ ২০২৬

আজ দুই মার্চ, রোজ- সোমবার আনুমানিক দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে দরিকান্দী এলাকায় বেলাব থানার পুলিশ সদস্যরা বিভিন্ন অপরাধীদের ধরতে একটি চেকপোষ্ট বসায়। হঠাৎই ব্রাহ্মবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চালক আল-আমিন (৩২) নারায়নপুর বাসষ্ট্যান্ড পাস করার পর পুলিশ সদস্যরা তাকে সিঙ্গেল দেয়।
পুলিশের সিঙ্গেল সাড়া দিয়ে সে তার গাড়ি চেকপোষ্টে দাড় করায়। অনেকক্ষন অপেক্ষ করার পর পুলিশ সদস্য তার গাড়ি সার্চ না করলে এক পর্যায়ে বিরক্ত হয়ে আল-আমিন গাড়ি টেনে চলে আসে।
বারৈচা খামারেরচর এলাকায় ফিড মিলস্ এর সামনে চলে আসলে, পিছন থেকে পুলিশের ট্রহল গাড়ি এসে সামনে থেকে থামিয়ে দেয়।
অতঃপর আল-আমিনকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে অমানুষিক নির্যাতন চালায়। এক পর্যায়ে আল-আমিন মাটিয়ে গড়িয়ে পড়ে গেলে, পাশে থাকা তার সহকর্মী তাকে ধরে মহাসড়কের পাশ্বে বসায়। এক পর্যায়ে আশপাশের মানুষ ঝড়ো হতে থাকলে পুলিশ সদস্যরা টের পেয়ে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে যাওয়ার জন্য তাগিদ দেয়। আল-আমিন ভয়ে গাড়ি চালিয়ে এসে বারৈচা বাসষ্ট্যান্ড এলাকায় এসে একটি দোকান থেকে কিছু খাবার এবং ঔষদ খাই। অতঃপর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
আল-আমিন সংবাদ কর্মীদের অভিযোগ করে বলেন, এই বেলাব থানার পুলিশেরা চেকপোষ্টের নামে চালকদের মারধুর সহ বিভিন্ন হয়রানী করে আসছে তারা। তাই আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এই বিষয়ে সংবাদকর্মীরা চেকপোষ্টে থাকা দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা কোনো উত্তর না দিয়ে এইখান থেকে চলে যায়।
এবিষয়ে বেলাব থানার ওসি আমানুল্লাহ’র নিকট এই বিষয়ে জানার জন্য মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে মোবাইল ফোনে খোজে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা