April 19, 2026, 6:59 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

নরসিংদীতে হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসক-নার্স লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

সাইফুল ইসলাম রুদ্র

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি

তারিখ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বিস্তারিত:
নরসিংদীতে চিকিৎসা সেবার সময় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে হাসপাতাল ভাঙচুর, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন। কোর্ট রোডের সদর উপজেলা মোড়স্থ প্রেসক্লাব থেকে শুরু হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে পর্যন্ত মানববন্ধনে জেলার সাড়ে তিন শতাধিক হাসপাতাল, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ প্রায় তিন হাজার কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত এক বছরে জেলার অন্তত অর্ধশত হাসপাতালে ভুল চিকিৎসা বা নানা অজুহাতে হামলা, ভাঙচুর ও চিকিৎসক-নার্সসহ কর্মচারীদের লাঞ্ছনার ঘটনা ঘটেছে। এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসক ও কর্মচারীদের নিরাপত্তা প্রদান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের দাবি জানান তারা।

পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ। এসময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে নরসিংদীসহ সারাদেশে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক সনেট মোহাম্মদ নোমান বলেন,

> “হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক-নার্সরা আন্তরিকভাবে চেষ্টা করেন রোগীদের সুস্থ করতে। কিন্তু তদন্তের আগেই ভুল তথ্য ছড়িয়ে হাসপাতালে হামলা চালানো হয়। আমরা চাই সব ঘটনার সঠিক তদন্ত হোক, যাতে চিকিৎসক-নার্সরা নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন।”

 

মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. এহতেশামুল হকের সভাপতিত্বে জেলার ছয় উপজেলার হাসপাতাল ও ক্লিনিক মালিকরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা