April 19, 2026, 12:11 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

দেশের রাজনৈতিক সংকটে নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন।

মাহবুব আলম মিনার

২৪ অক্টোবর ২০২৫। মাহবুব আলম মিনার

সকালে তার নিজ ফেসবুক পোষ্টে তার অবস্থান তুলে ধরে লেখেন, কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতী নন এবং জামায়াত ও বিএনপির উভয়ের প্রতি সমান ভালোবাসা ও সমালোচনা রয়েছে।

হুবহু লেখা টি তুলে ধরা হল—
অনেকে বলে থাকেন আমি শুধু জামায়াত ইসলামের লোকজনের সাথে ছবি তুলি৷ কথাটা সত্যি না৷
১৫ বছরের কঠিন সময়ে কেউ বলতে পারবেন না আমি কখনো জামাতকে উপরে তুলেছি বা বিএনপিকে নিচে নামিয়েছে৷ বিএনপিকে নিয়ে তখন সমালোচনা করলে বিএনপি আমাকে কিছুই করতে পারত না কিন্তু আমার মুখ থেকে তাদের বিরুদ্ধে একটি শব্দ বের হয়নি৷
দুইটা দলের প্রতি সমান সমান ভালবাসা ছিল৷

বিএনপি কিংবা জামাতের উপরে যেখানে নি’র্যা’তন হয়েছে সেখানেই মনে হয়েছে নিজের পরিবারের কেউ আক্রান্ত হয়েছে৷
কঠিন সময়ে কেউ বলতে পারবেনা কোনদিন তারেক রহমান কিংবা জিয়া পরিবারের কাউকে নিয়ে কোন কু’রুচিপূর্ণ বক্তব্য দিয়েছি, সেটার প্রতিদান অন্য কারও কাছে না পেলেও তারেক রহমানের কাছে পেয়েছি৷ আজকে যারা বসন্তের কোকিল হয়ে নিজেদেরকে বিএনপি’র বাপ-দাদার জায়গায় ভাবছে বিএনপি’র কিছু ভাই-বোনেরা বিভ্রান্ত হয়ে আমাদের অবদানকে ভুলে গিয়ে তাদেরকে বাবা-দাদা ডাকাও শুরু করেছেন৷ তবে আমার অবস্থান আগের মতই আছে৷ কোন দলের প্রতি বেশি বা কম না, আমি চাই জামাত এবং বিএনপি সীমার মধ্যে থেকে রাজনৈতিক বিরোধিতা করবে৷ যদিও আমার সেই শক্তি নেই, থাকলে বলতাম বিএনপি পাঁচ বছর জামাত ৫ বছর করে ক্ষমতায় থাকুক৷ কিন্তু পরিস্থিতি দিনকে দিন কঠিন হচ্ছে, দুই দলের মধ্যে বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে যা মাঝেমধ্যে সংঘ’র্ষে রূপ নিচ্ছে৷
যে কারণেই মাঝেমধ্যে বিএনপিকে নিয়ে সমালোচনার জবাবে বিএনপির অনেকে আমাকে জামায়াত ট্যাগ দেয়ার চেষ্টা করেন৷ যদি সত্যি বলতে বলেন, আবারও বলবো আওয়ামিলীগের ব্যাপারে জামায়াতের চেয়ে বিএনপি অনেক বেশি উদাসীন আর অন্যান্য বিষয়গুলো মানুষের কাছে শুনে নিয়েন৷ আমাকে ট্যাগ দিয়ে খুব একটা মজা পাওয়া যাবে না কারণ আমি স্বঘোষিতো রা’জাকার এর চেয়ে বড় ট্যাগ আর কি দিবেন? আপনি আমাকে যাই বলেন আমি আমার জায়গায় অটুট আছি৷

আমার সমস্যা বাংলাদেশের কোন রাজনৈতিক দল না, আমার সমস্যা ভারতীয় আ’গ্রা’সন৷ সেখানে ভুল করলে জামায়াত-বিএনপিকে কাউকেই ছাড়বো না৷ কদিন আগে জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ তাহের এসেছিলেন তার সাথেও আমার সাক্ষাৎ হয়েছে, সেই সাক্ষাতে আমি তাদের বিরুদ্ধে আমার যে অভিযোগ আছে সে অভিযোগের কথা জানিয়েছি৷ আজকেও সম্মানিত আমীরের সাথে সাক্ষাতে আমার মতামত জানিয়েছি৷ সন্তোষ শর্মা কে তাদের অনুষ্ঠানে আনার কারণে জামায়াতের আমীরকে যেভাবে কটাক্ষ করেছিলাম তার জন্য ক্ষমা চেয়েছি পাশাপাশি একই ভুল যেন তারা না করে সেটাও জানিয়েছি৷
বিএনপির সবাইকে আমি শ’ত্রু মনে করি না তাদের মধ্যেও যারা ভারত প্রীতি দেখায় তাদের সমালোচনা করি শোধরালে পরে ক্ষমা চেয়ে নেব৷ যদি জিজ্ঞেস করেন বিএনপি নেতাদের সাথে দেখা করি না কেন? তারা দেখা করতে চায় নাই তাই করিনি জামায়াতের নেতারা দেখা করতে চেয়েছেন তাই করেছি৷ ব্যক্তিগত ভালোবাসা কিংবা ক্ষোভ কোনটাই বিএনপি কিংবা জামাত কারো প্রতিই নেই৷
যা মনে চায় করেন, জনগন তাদের মতামত জানিয়ে দিবে কিন্তু ভারত প্রীতি আর ৭১ নিয়ে চুল’কানি দেখালে আমার হাত থেকে রেহাই নেই৷
কথা পরিস্কার৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা