April 19, 2026, 12:14 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন চার প্যানেলের ভোট বর্জন

মাহবুব আলম মিনার

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং

দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন

অনিয়মের অভিযোগে চার প্যানেলের ভোট বর্জন, পুনর্নির্বাচনের দাবি

মাহবুব আলম মিনার

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মোট ১১ হাজার ৮৯৭ জন ভোটারের জন্য বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ২২৪টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

কিন্তু ভোট চলাকালে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। প্রগতিশীল চারটি প্যানেলসহ ছাত্রদল-সমর্থিত প্যানেল ভোট বর্জন করে। তাদের অভিযোগ—

*ভোটার তালিকায় ছবি ছিল না

*অতিরিক্ত ব্যালট পেপার কিছু হলে পাঠানো হয়েছে

*পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে

*ভোটারদের আঙুলে কালি না থাকা বা অস্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে

*ভোট দেওয়ার পর নাম তালিকার সঙ্গে না মেলার ঘটনা ঘটেছে

ভোট বর্জনকারী প্যানেলগুলোর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অনিয়মের কারণে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তাই দ্রুত পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম বলেন, ভোটগ্রহণ শেষে সব ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নেওয়া হয়েছে। সেখানে ভোট গণনা হবে। ফলাফল প্রকাশে কিছুটা সময় লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা