April 19, 2026, 9:50 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

টেকনাফে রোহিঙ্গা সশস্ত্রদের বন্দুকের মুখে নুরুল ইসলাম অপহরণ, এপিবিএনের ৬১ রাউন্ড ফাঁকা গুলি

Reporter Name

টেকনাফ প্রতিনিধি | ২১ নভেম্বর ২০২৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বসতবাড়িতে অতর্কিত হামলা চালিয়ে নুরুল ইসলাম (৫০) নামে এক স্থানীয় বাসিন্দাকে অপহরণ করেছে ভারী অস্ত্রধারী রোহিঙ্গা ডাকাতদল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত নুরুল ইসলাম ওই এলাকার শামশু আলমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাতের অন্ধকারে একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী হঠাৎ নুরুল ইসলামের বাড়িতে হানা দেয়। প্রথমে বাড়ির দরজা বন্ধ দেখে তারা গুলিবর্ষণ শুরু করে আতঙ্ক সৃষ্টি করে। পরে বাড়ির চাল ভেঙে ভেতরে প্রবেশ করে দরজা ভেঙে নুরুল ইসলামকে টেনে-হিঁচড়ে পাহাড়ের দিকে নিয়ে যায়।

অপহৃতের ছেলে কামাল হোসেন বলেন, ‘সন্ত্রাসীরা প্রথমে দরজা ভাঙতে না পেরে চাল ভেঙে ঘরে ঢোকে। পরে অস্ত্রের মুখে বাবা‌কে ধরে নিয়ে যায়। তাদের হাতে ছিল ভারী অস্ত্র। ঘটনাস্থলে উদ্ধার হওয়া গুলির খোসা সম্ভবত বিদেশি অস্ত্রের।’

তিনি দ্রুত তাঁর বাবাকে উদ্ধার এবং অপহরণকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা শুধু অপহরণই নয়, পরিবারের সদস্যদের মারধর ও লুটপাটও চালায়। গুলিবর্ষণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে এলাকায় চরম ভীতি বিরাজ করছে।

ঘটনার পর টেকনাফ ১৬ এপিবিএনের আওতাধীন লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক শফিকুল ইসলাম রাজু ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, সন্ত্রাসীদের প্রতিহত করতে প্রায় ৬১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।

পরিদর্শক রাজু বলেন, “ধারণা করছি, ক্যাম্পসংলগ্ন পাহাড়ে সক্রিয় কয়েকটি সশস্ত্র রোহিঙ্গা ডাকাত গ্রুপ মিলে তাকে অপহরণ করেছে। তাকে উদ্ধারে পাহাড়ি এলাকায় অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে যাতে কোনো সন্ত্রাসী গ্রুপ অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে এপিবিএন সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত অপহৃত নুরুল ইসলামকে উদ্ধারে কঠোর পদক্ষেপ এবং পাহাড়সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা