মাহবুব আলম মিনার। ১ ফেব্রুয়ারি ২০২৬
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের দোহাজারী রেলস্টেশন এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক সন্ত্রাসীর নাম ইমরুল কায়েস। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থেকে স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিলেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে স্থানীয় চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং তাদের অপতৎপরতা দমনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি ওয়ান শুটার পিস্তল এবং অস্ত্র মেরামতের একটি কিট উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।