April 19, 2026, 9:50 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

চকরিয়ায় যৌথবাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত আব্দুর রশিদসহ ৮ জন গ্রেফতার

মাহবুব আলম মিনার - সম্পাদক আই টি এন নিউজ

মাহবুব আলম মিনার – ২০ নভেম্বর ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত আব্দুর রশিদসহ ৬ জন ডাকাত, ১ জন ধর্ষক এবং ১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ডুলাহাজারা ও কোটাখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

চকরিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথবাহিনী অভিযানে অংশ নেয়। ওই এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় সংঘবদ্ধ ডাকাত চক্র স্থানীয়দের নিরাপত্তাহীনতায় ফেলছিল। তাদের দমন ও অপরাধ নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালিত হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে যৌথবাহিনী কুখ্যাত ডাকাত মো. আব্দুর রশিদসহ মোট ৮ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে রয়েছেন ৬ ডাকাত, ১ ধর্ষক ও ১ ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এদিকে সফল এ অভিযানের ফলে ডুলাহাজারা, খুটাখালীসহ পুরো চকরিয়া এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের অপরাধীদের গ্রেফতার হওয়ায় এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।

গ্রেফতারকৃতদের নাম

১। মোঃ আব্দুর রশিদ (৪০)
পিতা: আনুমিয়া — গ্রাম: কাটাখালী — থানা: চকরিয়া — জেলা: কক্সবাজার

২। মোঃ কাউসার (১৮)
পিতা: মোঃ নজরুল ইসলাম — গ্রাম: উলুবনিয়া — থানা: চকরিয়া — জেলা: কক্সবাজার

৩। মোঃ হারুনুর রশিদ (২৩)
পিতা: আলতাফ আহমেদ — গ্রাম: উলুবনিয়া — থানা: চকরিয়া — জেলা: কক্সবাজার

৪। মোহাম্মদ জহির (৫০)
পিতা: আব্দুল বারী — গ্রাম: মালুমঘাট — থানা: চকরিয়া — জেলা: কক্সবাজার

৫। মোঃ মহিউদ্দিন (৪০)
পিতা: মোজাফফর আহম্মেদ — গ্রাম: কোটাখালী — থানা: চকরিয়া — জেলা: কক্সবাজার

৬। মোহাম্মদ নাসির উদ্দিন (৫০)
পিতা: মোঃ কালু — গ্রাম: উত্তর ফুলছড়ি — থানা: চকরিয়া — জেলা: কক্সবাজার

৭। এনামুল হক (৩৮)
পিতা: খলিলুর রহমান — গ্রাম: খুটাখালী — থানা: চকরিয়া — জেলা: কক্সবাজার

৮। মোঃ সাগর আহমেদ (২০)
পিতা: নুরুল আফছার — গ্রাম: সেগুন বাগিচা — থানা: চকরিয়া — জেলা: কক্সবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা