April 19, 2026, 4:00 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

কোটবাজারে প্রকাশ্যে ২৪ হাজার ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ, চিহ্নিত সিন্ডিকেটের নাম ঘিরে তোলপাড়

Reporter Name

নিজস্ব প্রতিবেদক  উখিয়া।  ২২ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে দিনের আলোয় ২৪ হাজার পিস ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে কোটবাজার ক্লাস পাড়া রাস্তার মাথায় অবস্থিত MR Convention Hall-এর সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, একটি মোটরসাইকেলে করে ইয়াবার বড় একটি চালান বহন করা হচ্ছিল। এ সময় একদল সংঘবদ্ধ যুবক পথরোধ করে জোরপূর্বক ২৪ হাজার পিস ইয়াবা ছিনিয়ে নেয়। অভিযোগ রয়েছে, পরিকল্পিতভাবে আগে থেকেই ওঁৎ পেতে ছিল তারা। ঘটনাটি ঘটার পরপরই অভিযুক্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।
ঘটনার সঙ্গে চৌধুরীপাড়া এলাকার একটি চিহ্নিত মাদক সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। অভিযোগে যাদের নাম এসেছে তারা হলেন— নুরু সওদাগরের ছেলে জসিম উদ্দিন, সিরাজুল ইসলামের ছেলে আবছার উদ্দিন, ফরিদ আহাম্মদের ছেলে মোর্শেদ চৌধুরী এবং আব্দু শুক্কুরের ছেলে মো. দিদার। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রকাশ্যে এমন দুঃসাহসিক ছিনতাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সক্রিয় একটি মাদকচক্র এলাকায় প্রভাব বিস্তার করে আসছে, ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সচেতন মহল দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান অভিযান, জড়িতদের গ্রেপ্তার এবং মাদক সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, শক্ত অবস্থান না নিলে কোটবাজার আরও বড় অপরাধের ঝুঁকিতে পড়তে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা