April 19, 2026, 3:58 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণবিরোধী আবৃত্তি কর্মসূচি, দ্রুত বিচার ট্রাইবুনালে সর্বোচ্চ শাস্তির দাবি

Reporter Name

নারগিস আক্তার। ঢাকা | ৪ মার্চ ২০২৬

দেশে ক্রমবর্ধমান শিশু ও নারী ধর্ষণ এবং নিপীড়নের ঘটনার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদী আবৃত্তি কর্মসূচি পালন করেছেন দেশের সম্মিলিত আবৃত্তিশিল্পীবৃন্দ। ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইবুনালে নিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে এ আয়োজন করা হয়।
“চিৎকার করো মেয়ে, দেখি কতদূর গলা যায়” স্লোগানে মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৪টায় শুরু হয় এই কর্মসূচি। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। এরপর ধারাবাহিকভাবে আবৃত্তি ও প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে দেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলো তুলে ধরা হয়।
শিল্পীরা বলেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও শাসনব্যবস্থার পরিবর্তনের পর জনগণ নতুন আশার সঞ্চার দেখেছিল। তারা ভেবেছিলেন, নারীরা ঘরে-বাইরে নিরাপদ পরিবেশ পাবে। কিন্তু বাস্তবে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা থেমে নেই। বক্তারা সারাদেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কর্মসূচি থেকে ধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ট্রাইবুনালে নিয়ে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে অপরাধ কমবে না।
প্রতিবাদী আয়োজনে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন সামছুদ্দোহা পাটোয়ারি, সঙ্গীতা খান, মুমু মাহিনুর, অনন্যা মাহমুদ, আঞ্জুমান লায়লা নওশিন, ফাহমিদা সূচনা, মাসুদ মনিরুল, মাহি ফারহানা, শারমিন জুই, শহীদুল্লাহ কায়সার, কামরুজ্জামান, মাহবুবুর রহমান টুনু, লিজা তাসলিমা, শিরীন বেবী, ইশরাত ঝিমিসহ আরও অনেকে।
আয়োজনে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক গীতি আরা নাসরিন এবং বটতলাসহ বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের সমন্বয়ে ছিলেন আবৃত্তিশিল্পী আঞ্জুমান লায়লা নওশিন, অনন্যা মাহমুদ ও তাসনুভা মোহনা।
আয়োজকরা জানান, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার কার্যকর না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা