April 19, 2026, 3:54 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

উখিয়ার নিদানিয়া বাদামতলী বাজারের টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডা, স্বামীর লাথিতে গৃহবধূর মৃ*ত্যু

Reporter Name

মাহবুব আলম মিনার। ৭ মার্চ ২০২৬

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ৪ নাম্বার ওয়ার্ড বাদামতলী গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে এক গৃহবধূর মৃ*ত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) নিজ বাড়িতে এ ঘ*টনা ঘটে।
নি*হ*ত গৃহবধূর নাম আনোয়ারা বেগম (২৭)। তিনি পালংখালী ইউনিয়নর থাইংখালী এলাকার হাকিম পাড়ার আব্দু মজিদের মেয়ে এবং উত্তর নিদানিয়া বাদামতলী এলাকার আব্দু জলিলের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাজার করার জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী মো. জলিল (৩৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগমের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জলিল স্ত্রীকে লাথি মা*র*লে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনারপাড়া এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে বিকাল আনুমানিক ৪টা ২৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা বেগমকে মৃ*ত ঘোষণা করেন। স্থানীয়রা আরোও জানান আব্দু জলিল মাঝে মাঝে ইয়াবা ও গাজা সেবক করে। বিয়ের আগে থেকেই জলিল প্রতিনিয়ত গাজা সেবন করত বলে জানান।
ঘ*টনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশর একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামীর আঘাতে গৃহবধূর মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা