April 19, 2026, 8:25 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

উখিয়ায় র‌্যাবের বিশেষ অভিযান: ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৮ রোহিঙ্গা আটক

হেলাল উদ্দিন হেলাল

হেলাল উদ্দিন হেলাল, উখিয়াঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, সম্প্রতি দেখা যাচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের একটি অংশ অবৈধভাবে ক্যাম্পের বাইরে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করছে। এসব রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসে খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে কক্সবাজারসহ আশপাশের জেলাগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়ছে।

রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান রোধে র‌্যাব-১৫ অতীতেও একাধিক সফল অভিযান পরিচালনা করেছে। সেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ নভেম্বর ২০২৫) রাতে র‌্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস দল বালুখালী মরা গাছতলা এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থানরত রোহিঙ্গা নারী-পুরুষসহ মোট ১৮ জনকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর এক কর্মকর্তা জানান, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান রোধে র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফসহ আশপাশের এলাকায় রোহিঙ্গাদের অবৈধ বসবাস বন্ধে র‌্যাবের এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা