April 19, 2026, 8:25 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

মাহবুব আলম মিনার

মাহবুব আলম মিনার| সম্পাদক আই টি এন নিউজ

উখিয়া, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দুঃসাহসিক অভিযানে আনুমানিক তিন কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত যুবক হলেন বালুখালী এফডিএমএন ক্যাম্প-১১, ব্লক এ-১২ এলাকার বাসিন্দা মীর আহমদের ছেলে মো. নুরুল আমিন (২৪)।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ৫০০ গজ পশ্চিমে, হাজির ঘের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিয়ানমারের দিক থেকে নদী পার হয়ে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার কাছ থেকে নীল লুঙ্গি মোড়ানো খাকি রঙের প্যাকেটে রাখা ১২টি বায়ুরোধী কাটে মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন বলেন,

> “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

তিনি আরও জানান, আটক যুবক ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা ও মাদক প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে, যা স্থানীয়দের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরিয়ে এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা