কামাল উদ্দিন জয় | কক্সবাজার ২৩ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা শাহজাহান চৌধুরীর প্রথম নির্বাচনী পথসভা উখিয়া উপজেলা সোনারপাড়া বাজারে ২২ জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া টেকনাফের গণমানুষের প্রিয় নেতা শাহজাহান চৌধুরী বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বি এন পি অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ টেকনাফ উপজেলা বি এন পি সভাপতি হাসান ছিদ্দিকী, উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, রত্নপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল চৌধুরী ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শাহজাহান চৌধুরী বলেন আমরা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী
একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবো। আপনাদের মনে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবো ইনশাআল্লা আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে সবাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে এই দেশে অভূতপূর্ব উন্নয়ন হবে।