উখিয়া (কক্সবাজার), ১৫ নভেম্বর ২০২৫
মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান স্টাফ রিপোর্টার
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুল্লাহ আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন। ভোর ০৪টা ১৫ মিনিটে নুরুল বশর (২২) নামে একজনকে তার ঘর থেকে ১০,০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় মাদকচক্রের গতিবিধি নজরে রেখে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক নুরুল বশরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ বলেন, “আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে