April 19, 2026, 9:52 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

উখিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে নিখোঁজ কিশোর নুরশেদ উদ্ধার!

শাকুর মাহমুদ চৌধুরী

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়াঃ

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর কিশোর মো. নুরশেদ (১৪) কে কক্সবাজার সদর এলাকা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচালিত এ সফল অভিযানটি নেতৃত্ব দেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক।

থানা সূত্রে জানা গেছে, নুরশেদের নিখোঁজ ঘটনায় দায়ের হওয়া মামলা নং–৪০/৬৩৭–এর এজাহারনামীয় তিন আসামিকে আগেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। পরে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে কক্সবাজার সদর এলাকা থেকে ভিকটিম নুরশেদকে উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হয়েছে। প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মাঠ পর্যায়ের তৎপরতাতেই কিশোর নুরশেদের সন্ধান পাওয়া সম্ভব হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও কাউন্সেলিং শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা মনে করছেন, এ উদ্ধার অভিযান উখিয়া থানা পুলিশের দক্ষতা, আন্তরিকতা ও প্রযুক্তি ব্যবহারের সফলতার একটি উজ্জ্বল উদাহরণ।

নিখোঁজ কিশোরকে উদ্ধার করায় ভিকটিমের পরিবার উখিয়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা