April 19, 2026, 4:00 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

উখিয়ায় একই পরিবারের ৩ সন্তান হত্যা: বিচার হয়নি, খুনিরা প্রকাশ্যে-অবশেষে শোকাহত মায়ের পাশে জেলা আমীর

Reporter Name

মাহবুব আলম মিনার উখিয়া-কক্সবাজার | ২৩ মার্চ ২০২৬

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের আলোচিত হত্যাকাণ্ডে একই পরিবারের তিন সন্তানকে হারানোর পরও ৪ বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি ভুক্তভোগী পরিবার। চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তারা এখনো প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি কামাল মেম্বার। মাত্র চার বছরের ব্যবধানে একই পরিবারের তিন সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে উখিয়া উপজেলার মনখালী এলাকায় প্রায় ৫ হাজার মানুষের অংশগ্রহণে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, এতো বড় মানববন্ধন এর আগে জেলায় খুব কমই দেখা গেছে। তবে এত বড় প্রতিবাদের পরও কোনো রাজনৈতিক শীর্ষ নেতার দৃশ্যমান সহযোগিতা পায়নি পরিবারটি।
স্বজনদের অভিযোগ, বিচারহীনতার সুযোগে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা তাদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে।
এদিকে দীর্ঘদিন পর শোকাহত পরিবারের খোঁজ নিতে যান কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।
এসময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তিন সন্তান হারানো বৃদ্ধ মা ও পরিবারের অন্যান্য সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং চোখের পানি ধরে রাখতে পারেননি।
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা না হলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা