April 19, 2026, 3:59 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি এলাকায় দুই রাবার শ্রমিক অপহরণ

Reporter Name

মাহবুব আলম মিনার। ২৫ মার্চ ২০২৬

রাতের আঁধারে মোটরসাইকেল আটকে পাহাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধারে পুলিশের অভিযান

কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালাই এলাকায় আবারও অপহরণের ঘটনা ঘটেছে। এতে দুই রাবার শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা পাহাড়ের ভেতরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
অপহৃতরা হলেন নাইক্ষ্যংছড়ি থানার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারিচবুনিয়া গ্রামের সেকান্দরের ছেলে আব্দুর হাকিম এবং ৯ নম্বর ওয়ার্ডের তুফান আলী পাড়ার মোস্তাক আহম্মদের ছেলে আব্দুল জব্বর। তারা উভয়েই রাবার শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দুইজন মোটরসাইকেলে করে ঈদগাঁও থেকে বাইশারীর উদ্দেশ্যে রওনা দেন। পথে ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালাই এলাকায় পৌঁছালে একদল ডাকাত তাদের গতিরোধ করে। এসময় তাদের জোরপূর্বক অপহরণ করে পাহাড়ের ভেতরে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে ঈদগড় পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা