April 19, 2026, 9:49 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

আলীকদমে পাহাড়ে সন্ত্রাসীদের অস্ত্র বহনে কড়া নিষেধাজ্ঞা—পরিষ্কার বার্তা দিলেন ব্রিগেডিয়ার রাকিব ইবনে রেজওয়ান

মাহবুব আলম মিনার

তারিখ: ১৬ নভেম্বর ২০২৫

প্রতিবেদক: মাহবুব আলম মিনার

বান্দরবান জেলার আলীকদম সেনা জোনের উদ্যোগে শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, মতবিনিময় সভা, শুভেচ্ছা উপহার প্রদান, বই ও খেলাধুলার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরো আয়োজনে শতাধিক ম্রো জনগোষ্ঠীর নারী-পুরুষ ও শিক্ষার্থী চিকিৎসাসেবা, ওষুধ এবং মানবিক সহায়তা গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এএফডব্লিউসি, পিএসসি। তিনি ম্রো সম্প্রদায়ের জীবনমান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নানামুখী সমস্যার খোঁজখবর নেন। পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কর্মযজ্ঞ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম ও অস্ত্রধারী সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন,
“পাহাড়ে কোনো ধরনের অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠন থাকতে পারবে না। এই অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় কেবল সেনাবাহিনীর কাছেই অস্ত্র থাকবে। কেউ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত হবে না এবং এসব কর্মকাণ্ডকে আশ্রয়-প্রশ্রয়ও দেওয়া যাবে না।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের নবাগত জোন কমান্ডার লে. কর্নেল আশিকুর রহমান আশিক এসপিপি, পিএসসি; উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম; আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দীন; কুরুপপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো এবং প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দীন আহমদ।

রিজিয়ন কমান্ডার ম্রো শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী, বই এবং ম্রো কল্যাণ ছাত্রবাসের ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন। পাশাপাশি স্থানীয় ম্রো জনগোষ্ঠীর সদস্যদের মধ্যেও নগদ অর্থ ও প্রয়োজনীয় সহায়তা বিতরণ করা হয়। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার পরিবেশ সৃষ্টি হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের চিকিৎসা, শিশু ও মাতৃস্বাস্থ্য সেবা, ডেন্টাল কেয়ারসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। দুর্গম পাহাড়ি এলাকায় এই উদ্যোগ স্থানীয়দের জন্য বিশেষ সহায়ক ভূমিকা রাখছে।

স্থানীয় ম্রো জনগোষ্ঠী জানান, সেনাবাহিনীর ধারাবাহিক মানবিক কর্মকাণ্ড তাদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখছে। দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পাহাড়ি জনপদে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা