April 20, 2026, 12:39 am
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

রামুর মরিচ্যা চেকপোস্টে ১২ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার, সিএনজি চালক আটক

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক | আই টি এন নিউজ

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ১২ হাজার পিস বার্মিজ ইয়াবা ও একজ সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার রিজিয়ন ও রামু সেক্টরের নির্দেশনায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে কাজ করে আসছে।

বিজিবি জানায়, লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের সার্বিক দিকনির্দেশনায় এবং মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল জোরদার করা হয়। এ সময় চেকপোস্টে পৌঁছানো একটি সন্দেহজনক সিএনজি থামালে চালকের আচরণে সন্দেহ হয়। আটক ব্যক্তির নাম জালাল উদ্দিন (২৬)। তিনি কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের নাইক্যংখালী এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোনো ধরনের মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে সিএনজির চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় বার্মিজ ১২ হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা।

আটককৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা