April 19, 2026, 11:18 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

রেইছা আর্মি চেকপোস্টে ১২ লিটার দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার - মোরশেদ আলম চৌধুরী

তারিখ: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের রেইছা আর্মি চেকপোস্টে নিয়মিত তল্লাশীকালে ১২ লিটার দেশীয় মদসহ টিটু দেব (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন দায়িত্বরত সেনা সদস্যরা। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনী।

প্রেস বার্তায় জানানো হয়, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি-এর নির্দেশনায় রেইছা আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিয়মিত তল্লাশী চলছিল। এ সময় পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১১-১১৯২) থেকে ১২ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয় এবং মাদক বহনকারী টিটু দেবকে আটক করা হয়।

আটক টিটু দেব চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা এবং কাজল দেবের পুত্র বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, তাদের তৎপরতায় মাদক পাচারের একটি বড় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পার্বত্য অঞ্চলের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে ভবিষ্যতেও দ্রুত, পেশাদারী এবং কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

রেইছা আর্মি ক্যাম্পের নিয়মিত তল্লাশী কার্যক্রমে মাদক চোরাচালান রোধে ধারাবাহিক সাফল্য অর্জিত হচ্ছে এবং এই অভিযান আরও জোরদারভাবে চলতে থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা