April 19, 2026, 11:18 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে সশস্ত্র ডাকাত–সাজাপ্রাপ্ত আসামিসহ ১২ জন আটক

নুরুল ইসলাম বিজয় স্টাফ রিপোর্টার

নুরুল ইসলাম বিজয়। ১৭ নভেম্বর ২০২৫ | কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া, জাদিমুড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে সশস্ত্র ডাকাত, সাজাপ্রাপ্ত আসামি ও জুয়াড়ীসহ মোট ১২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৭ নভেম্বর) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ১৬ এপিবিএন, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন, র‍্যাব, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযান তদারককারী অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন,
“আমাদের লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস দমন ও অপরাধ নিয়ন্ত্রণ করা। এই অভিযানে সশস্ত্র ডাকাত ও সাজাপ্রাপ্ত অপরাধীদের আটক হওয়া ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।”

নয়াপাড়া ক্যাম্পে সশস্ত্র ডাকাত গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে সশস্ত্র ডাকাতচক্রের তিন সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি। একই অভিযানে ছয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইলিয়াসকে গ্রেফতার করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

জাদিমুড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জাদিমুড়া ক্যাম্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. রেজাউল করিমকে আটক করা হয়। এ ছাড়া প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে মো. রফিককে আটক করে মোবাইল কোর্ট তিন মাসের কারাদণ্ড প্রদান করে।

লেদা ক্যাম্পে ৬ জুয়াড়ী আটক

লেদা ক্যাম্পে প্রকাশ্যে জুয়া খেলার ঘটনায় ছয় জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানে মোট গ্রেফতার ১২ জন

সশস্ত্র ডাকাত ৩ জন

সাজাপ্রাপ্ত আসামি ২ জন

জুয়াড়ী ৭ জন (১ জন মোবাইল কোর্টে দণ্ডিত, বাকিদের বিরুদ্ধে প্রক্রিয়া চলছে)

অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার আরও বলেন,
“১৬ এপিবিএন-এর সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। আমরা নিশ্চিত করব, অপরাধ ও সন্ত্রাস ক্যাম্প এলাকায় আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা