April 19, 2026, 11:18 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

উখিয়ায় নিখোঁজ শিশু নুরশেদ: র‍্যাব অভিযানে ৩ জন গ্রেপ্তার, শিশুর সন্ধান এখনও মেলেনি

নুরুল ইসলাম বিজয় - স্টাফ রিপোর্টার আই টি এন নিউজ

১৬ নভেম্বর ২০২৫ |স্টাফ রিপোর্টার – নুরুল ইসলাম বিজয়

কক্সবাজারের উখিয়ার ফলিয়াপাড়া এলাকার ১৪ বছর বয়সী শিশু মোহাম্মদ নুরশেদ অপহরণ মামলায় র‍্যাব-১৫ এর অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শিশু নুরশেদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, গত শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযানের মাধ্যমে অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে তিনজনকে আটক করা হয়। আটকরা সকলেই কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ মহুরী পাড়ার বাসিন্দা।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ঝিলিংজা ইউনিয়নের দক্ষিণ মহুরী পাড়ার রবিউল্লাহ’র ছেলে মো. ইয়াছিন (২০), একই এলাকার মো. মুক্তার আহমেদের ছেলে সোহেল রানা (১৯), এবং মৃত মো. শফি’র ছেলে মো. সেলিম (১৯)।

উল্লেখ্য, ১২ নভেম্বর সকাল ৬টার দিকে রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া থেকে নুরশেদ ইমপেরিয়াল বাস কাউন্টারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের পর তার পিতা নুর মোহাম্মদ ১৪ নভেম্বর উখিয়া থানায় সাধারণ ডায়রি (জিডি নং–৭৫৫, ট্র্যাকিং নং CEP9EL) করেন। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে ১৬ নভেম্বর উখিয়া থানায় পিতা বাদী হয়ে (মামলা নং ৪০) মামলা দায়ের করে এবং আটককৃতদের আদালতে পাঠানো হয়।

নিখোঁজ শিশু মোহাম্মদ নুরশেদ উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফলিয়াপাড়া এলাকার নুর মোহাম্মদ শেখরের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক জানান, “অপহরণ মামলায় র‍্যাব-১৫ তিনজনকে গ্রেপ্তার করেছে। আমরা ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। শিশুকে উদ্ধারে থানা পুলিশ ও র‍্যাব যৌথভাবে কাজ করছে। আশা করছি খুব দ্রুতই নিখোঁজ নুরশেদের সন্ধান পাওয়া যাবে।”

নিখোঁজ শিশুর পিতা নুর মোহাম্মদ শেখর বলেন, “আমার ছেলেটাকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য আমরা প্রশাসনের প্রতি আকুল অনুরোধ করছি। আসামিরা ধরা পড়েছে, কিন্তু নুরশেদ কোথায় আছে- এখনো জানি না। প্রতিটি মুহূর্ত আমাদের জন্য দুশ্চিন্তার।”

এক নিকট আত্মীয় আরও বলেন, “শিশুটি জীবিত আছে কি না- এই চিন্তা আমাদের ভীত করছে। আমরা চাই, যেভাবেই হোক তাকে নিরাপদে উদ্ধার করা হোক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা