উখিয়া (কক্সবাজার), ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার:
মাহবুব আলম মিনার – সম্পাদক আই টি এন নিউজ
কক্সবাজারের উখিয়ায় এফডিএমএন ক্যাম্প এলাকায় পিস্তল সদৃশ একটি গ্যাস লাইটারসহ দুইজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পানবাজার পুলিশ ক্যাম্প।
গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে পানবাজার পুলিশ ক্যাম্পের রাত্রিকালীন টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। জানা যায়, এফডিএমএন ক্যাম্প-১০ এর সাব-ব্লক এইচ/৩০ এলাকায় মোঃ হোসেনের দোকানের সামনে দুই ব্যক্তি অস্ত্রের মতো একটি বস্তু নিয়ে ভয়ভীতি প্রদর্শন করছিলেন।
৮ এপিবিএন-এর ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আব্দুর রহিম এর নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় হেড মাঝিদের সহায়তায় দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন—
১। মোঃ ইয়াহিয়া (২৬), পিতা কবির আহমেদ, এফসিএন-১০১৩৫৮, ব্লক-এইচ/১৯, ক্যাম্প-৮ (ডব্লিউ)
২। নবী হোসেন (২৫), পিতা মৃত ওমর ফারুক, এফসিএন-১০৩৬৬৮, ব্লক-এইচ/১৭, ক্যাম্প-৮ (ডব্লিউ)।
তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত পিস্তল সদৃশ বস্তুটি পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, এটি আসল অস্ত্র নয়, বরং পিস্তলের আকৃতির একটি গ্যাস লাইটার।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের এবং জব্দকৃত বস্তুটি উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় মামলা (নং-২০, তারিখ: ০৭/১১/২০২৫ খ্রি.) দায়ের করা হয়েছে। মামলাটি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯-এর ৪ ও ৫ ধারায় রুজু হয়েছে।