April 19, 2026, 10:08 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

উখিয়ায় র‌্যাব-১৫ এর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name

উম্মে হাবিবা, বিশেষ প্রতিবেদক

উখিয়া, কক্সবাজার | ৫ নভেম্বর ২০২৫

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

সমাজের সর্বস্তরে মাদকের বিস্তার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যাব ফোর্সেসের মহাপরিচালকের দিকনির্দেশনা এবং র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি, আর্টিলারি-এর সার্বিক তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন ৬৪ বিজিবির উপ-অধিনায়ক, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ৮ এপিবিএনের এডিশনাল এসপি, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।

তরুণদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল দলের অধিনায়ক মোবারক হোসেন ও জনপ্রিয় সংগীতশিল্পী মালেক।

সভায় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মাদক থেকে দূরে থাকা মানে একটি সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া।” তিনি শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।

সভাপতির বক্তব্যে র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন,

> “মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো সমাজকেও ধ্বংস করে। মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

তিনি আরও জানান, যে পরিবারের কেউ মাদকাসক্ত, তারা র‌্যাব-১৫ এর সঙ্গে যোগাযোগ করলে পুনর্বাসনের সব খরচ র‌্যাব বহন করবে।

অনুষ্ঠানে ‘নোঙ্গর’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক দিদারুল আলম বক্তব্য রাখেন এবং সংগীতশিল্পী মালেক অনুপ্রেরণামূলক গান পরিবেশন করেন। শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

র‌্যাবের এই উদ্যোগ তরুণ সমাজকে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রেরণা জোগাবে — এমনটাই আশা স্থানীয় অভিভাবক ও অংশগ্রহণকারীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা